শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

রপ্তানি বৃদ্ধিতে সরকার সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে বহুমুখী পণ্য উৎপাদন ও রপ্তানির জন্য নতুন বাজারে সৃষ্টিতে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শোতে (বিএলআইএসএস) প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শোতে (বিএলআইএসএস) প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি বলেন, ‘সরকার রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে নতুন পণ্য উৎপাদন এবং বিশ্বজুড়ে নতুন বাজার খুঁজতে সর্বদা তৎপর রয়েছে। এ বিষয়ে আপনারা সরকারের সর্বাত্মক সহযোগিতা পাবেন। আমরা এ বিষেয়ে আপনাদের আশ্বাস দিতে পারি।’

এ অনুষ্ঠানে ভারত, চীন ও পাকিস্তানসহ প্রায় ২০টি দেশের ৩০০টিরও বেশি অংশগ্রহণকারী তাদের পণ্য প্রদর্শন করবেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ব্যবসায়ে জড়ায় না বরং ব্যবসায়ীরা যাতে নিজেদের ব্যবসা ভালোভাবে করতে পারে সে সুযোগ তৈরি করে দেয়।

তিনি বলেন, ‘আমাদের দেশের চামড়াজাত পণ্য উৎপাদনকারীদের সাথে বর্হিবিশ্বের আমদানিকারকদের পরিচয় করিয়ে দেয়ার জন্য আমরা অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্ব দিয়েছি। ‘ফলে গত এক দশকে পাটের পণ্যকে ছাড়িয়ে চামড়াজাত পণ্য দেশের দ্বিতীয় রপ্তানি পন্য হিসাবে পরিণত হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, পুরো রপ্তানি খাতের জন্য সমান সুযোগ ও নীতিমালা সংক্রান্ত সহযোগিতা নিশ্চিত করা হবে। ‘বিদ্যমান সকল বৈষম্যমূলক বাধা দূর করা হবে।’

হাসিনা বলেন, বহুমখী রপ্তানির অংশ হিসেবে চামড়া ও চামড়াজাত পণ্য খাতকে বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় শিল্প বিকাশের কৌশলে অগ্রাধিকারমূলক খাত হিসাবে ধরা হয়েছে। ‘এ জন্য চামড়া ও চামড়া জুতা শিল্পের বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি বলেন, সরকার হাজারীবাগের পরিবেশ বিপর্যয়ের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং ট্যানারিগুলোকে সাভারের একটি আধুনিক শিল্প নগরীতে স্থানান্তর করা হয়েছে।

শেখ হাসিনা বিদেশি ক্রেতা এবং বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন শিল্পে বিশেষত চামড়া ও চামড়াজাত পণ্য খাতে বিনিয়োগের আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ