বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

শেখ হাসিনাকে হত্যার হুমকি: গিয়াস কাদেরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৮ সালে চট্টগ্রামের এক সমাবেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের এক আদালত।

একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন।

২০১৮ সালের ৩১ মে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাই।

মামলায় অভিযোগ করা হয়, ২৯ মে ফটিকছড়ি পৌরসভার জেইউ পার্কে আয়োজিত এক সভায় বক্তৃতাকালে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন। এজাহারে উল্লেখ করা হয়, ওই অনুষ্ঠানে গিয়াস কাদের চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনার অবস্থা আপনার বাবা চেয়ে খারাপ হবে।

বাদী পক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি সমির দাশ গুপ্ত জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। জামিনে বের হয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বর্তমানে পলাতক রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ