বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সরকারবিরোধী বিক্ষোভে চিলিতে নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিলিতে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২০ জন নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার দেশটির আইন মন্ত্রণালয় সূত্রে এই খবর দিয়েছে আনাদলু।

মন্ত্রণালয় জানায়, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া এই বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত ১২১৮ জন আহত হয়েছে, যার মধ্যে ৭৪৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

লাতিন আমেরিকার সবচেয়ে স্থিতিশীল দেশ হিসেবে পরিচিত এই চিলি। কিন্তু জীবনযাত্রার মাত্রাতিরিক্ত ব্যয়কে কেন্দ্র করে বহুদিন ধরে সেখানে অসন্তোষ জমা হয়েছে। সেই অসন্তোষের আগুনে ঘি ঢেলে দেয় মেট্রোরেলের ভাড়া বৃদ্ধি।

এই বিক্ষোভ একপর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীদের অধিকাংশই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

গত শুক্রবার দশ লাখ মানুষের শান্তিপূর্ণ র‌্যালির পর চিলির মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়ে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তবে এর আগে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়লে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে।

সহিংসতায় ৪৯টি ভূগর্ভস্থ রেলস্টেশন ধ্বংস হয়ে গিয়েছে। ২৬টি বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি অভিযোগে ৯২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্ত্রণালয় জানায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ