বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

আবারো ১৯ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গতকাল সকালে পশ্চিম তীর ও জেরুসালেমে হামলা চালিয়ে ব্যাপকভাবে ফিলিস্তিনিদের গ্রেফতার করেছে।

ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গতকাল (৩০শে অক্টোবর) সকালে পশ্চিম তীর ও জেরুসালেমে হামলা চালিয়ে কমপক্ষে ১৯ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ফিলিস্তিনিরা প্রতিরোধমূলক কাজ এবং ইসরায়েলি বিরোধী অভিযানের সাথে জড়িত ছিল। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন পূর্বেও ইসরাইলি সেনাদের হাতে বন্দী হয়েছিল।

এছাড়াও ইহুদিবাদী ইসরাইলি সেনারা এক কিশোরীকে আল-খলিল শহরে হযরত ইব্রাহিম (আ.)এর মাজারে প্রবেশের সময় গুলি করে।

ইসরাইলি সেনারা তার পার্সের ভিতরে রান্নাঘরের ছুরি রয়েছে বলে দাবি করে ফিলিস্তিনি মেয়েকে লক্ষ্য করে গুলি করেছে বলে জানিয়েছে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ