রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

নওগাঁয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ পুলিশ সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুণ বাজারের পাশে খাদ্যগুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা গোয়েন্দা শাখার এএসআই বাসির ও কনস্টেবল মুনির উদ্দিন। বাসিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং মুনিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, তারা দুজন মোটরসাইকেলে করে নওগাঁ থেকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণে অভিযানে যাচ্ছিলেন। পথে আগ্রাদ্বিগুণ বাজারের খাদ্য গুদামের পাশের রাস্তায় মোড় নেয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।

ঘটনাস্থলেই কনস্টেবল মুনির উদ্দিন মারা যান। গুরুতর আহতবস্থায় এএসআই বাসিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ