শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

স্মরণশক্তি বাড়ানোর দোয়া ও আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্মরণশক্তি ও জ্ঞান মহান আল্লাহ তা’য়ালার নিয়ামত। তিনি মানুষকে স্মরণশক্তি ও জ্ঞান দান করেন। কীভাবে মানুষের স্মরণশক্তি ও জ্ঞান বৃদ্ধি পাবে তিনি সে কথা পবিত্র কোরআন-হাদিসে বলা আছে।

মহানবী হযরত মুহাম্মদ সা.-এর কাছে হযরত জিবরাইল আলাইহি সাল্লাম ওহি নিয়ে আসতেন। তিনি জিবরাইল আলাইহি সাল্লামের সঙ্গে ওহি পড়া ও মুখস্থ করার চেষ্টা করতেন; যা তার জন্য অনেক কষ্টকর কাজ ছিল। তখন একটি আয়াত নাজিল হয় এবং রাসুল সা.-এর কষ্ট লাঘব হয়।

দোয়াটি হলো-رَبِّ زِدْنِي عِلْمًا

উচ্চারণ- ‘রাব্বি যিদনি ইলমা’

অর্থ- হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন।

পরিশেষে ইমাম শাফিয়ী রহ. তার ওস্তাদ ইমাম ওয়াক্বী রহ.-এর কাছে আরজ করলেন, আমার স্মরণশক্তি কম। জবাবে ওস্তাদ বললেন, আপনি গুণাহ করা ছেড়ে দিন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ