রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

সিলেটে সিএনজির ধাক্কায় মাদরাসাশিক্ষার্থী গুরুতর আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের বিশ্বনাথে মাদরাসায় যাওয়ার পথে অটোরিক্সা সিএনজির ধাক্কায় ৫ বছরের এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

আজ শনিবার সকাল ৯টায় উপজেলার বাগিচা বাজারে এ ঘটনা ঘটে। সে উপজেলার কালিজুরি গ্রামের আপ্তাব আলীর পুত্র এবং বাগিছা বাজার শাহ জালাল, শাহ কাজি লতিফিয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণীর ছাত্র।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ১৫ থেকে ১৬ শেলাই রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

জানাগেছে, কালিজুরি গ্রামের হত দরিদ্র মাক্রোবাস চালক আপ্তাব আলীর পুত্র নাঈম আহমদ শনিবার সকালে বাড়ি থেকে হেঁটে মাদরাসায় যাচ্ছিল। বাগিছা বাজার ও পেট্রোল পাম্পের মধ্যেখানে পৌছা মাত্র পিছন থেকে বেপোরোয়া গতিতে আসা একটি অটোরিক্সা সিএনজি তাকে ধাক্কা দিলে সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয়রা তার পরিচয় সনাক্ত করেন এবং তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয় এবং তার অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানা গেছে। এই অবৈধ লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা একান্ত জরুরী বলে মনে করছেন সচেতন মহল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ