রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

ইরাকি জনগণ ও সরকারের প্রতি পোপের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খ্রিস্টধর্মের বর্তমান নেতা পোপ ফ্রান্সিস ইরাকের সরকার ও জনগণের প্রতি দৃষ্টিপাত করে চলমান সহিংসতা ব্যাপারে বিশেষ বার্তা প্রেরণ করেছেন।

পোপ ফ্রান্সিস ইরাকের সকল নাগরিককে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমাধান খুঁজতে আহ্বান জানিয়েছেন এবং সেদেশের সরকারের নিকট বিক্ষোভকারীদের দাবি শোনার জন্য আহ্বান জানিয়েছেন।

পোপ ফ্রান্সিস তার বার্তায় গুরুত্বারোপ করে বলেছেন, ইরাকি বিক্ষোভে অংশগ্রহণকারী সকল আহত ও নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ইরাকের বিক্ষোভকারীরা মর্যাদাপূর্ণ জীবনের জন্য বিক্ষোভ করছেন।

ইরাকের সকল কর্মকর্তাদের নিকটে বিক্ষোভকারীদের এই দাবী শোনার জন্য আহ্বান জানাচ্ছি।

পোপ আরও বলেছেন, আমি ইরাকের সকল নাগরিকদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংলাপ, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখা এবং সমস্যার উপযুক্ত সমাধান খুঁজে বের করার জন্য অনুরোধ করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ