রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

ভারতের নতুন মানচিত্র প্রকাশ, অন্তর্ভুক্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীরও!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু–কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর প্রথমবারের মত ভারতের নতুন মানচিত্র প্রকাশ করা হলো। যার মধ্যে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মীরপুর, পাঞ্চ ও মুজফফরাবাদের মতো অঞ্চলও রয়েছে।

জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার পর শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করা হয়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।

গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে জম্মু-কাশ্মীর ও লাদাখ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল মোদি সরকার।

নতুন মানচিত্রে আছে ২৮টি অঙ্গরাজ্য ও ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল। ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল- আন্দামান ও নিকোবর, চণ্ডীগড়, দমন ও দিউ, দাদর ও নগর হাভেলি, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখ, লাক্ষাদ্বীপ ও পুদুচেরী।

২৮টি রাজ্য- অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তীসগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র,মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলঙ্গানা, ত্রিপুরা,উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ