রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৯ জুয়াড়ি গ্রেফতার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জ থেকে তাস খেলা অবস্থায় নয়জনকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার(২ নভেম্বর) বিকেলে বড়গোজা আমতলা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

যাদের গ্রেফতার করা হয়েছে, তারা হলেন- সলঙ্গা থানার বড়গোজা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে বাবুল খন্দকার (৪২), মৃত রওশন তালুকদারের ছেলে আবুল কালাম তালুকদার (৪৮), মৃত মফিজ উদ্দিনের ছেলে পলান (৩৬), মৃত ওযিমুদ্দিনের ছেলে বাহাজ উদ্দিন (৭০), মৃত তোরাপ ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৪৫), মৃত আব্দুল হামিদ শেখের ছেলে জেলহক (৪৭), আশরাফুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৮), মৃত রোস্তম আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৬) ও জহির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩২)।

সিরাজগঞ্জ সলঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়গোজা আমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাস খেলা অবস্থায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ