রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নদীতে পড়ে সাত শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশত।

রোববার (৩ নভেম্বর) নেপালের কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন্ধুপালচক জেলার একটি সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি ৫০ মিটার নিচের সানকুসি নদীতে পড়ে যায়।

জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং এএফপিকে বলেন, ১৭ জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে কতজন যাত্রী ছিল তার কোনো রেকর্ড ছিল না। তাই দুর্ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ