রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

পাথরঘাটায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎস্পর্শে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- মুহা. দেলোয়ার হোসেন (৬৫), তার ভাইয়ের ছেলে মুহা. রাসেল (১৪) ও রাসেলের মা মোছা. হামিদা বেগম (৩৫)।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে।

কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মুহা. বাদল পহলান জানান, সোমবার সকালে দেলোয়ার মিয়া সুপারি গাছ কাটতে বাগানে যায়। গাছ কাটার একপর্যায়ে সুপারি গাছ হেলে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এতে প্রথমে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চিৎকারে রাসেল ও হামিদা বেগম এগিয়ে গেলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।

বরগুনার পাথরঘাটা থানা পুলিশের ওসি মুহা. শাহাবুদ্দিন জানান, দেলোয়ার তার বাড়ির বাগানের একটি সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রথমে তার ভাইয়ের ছেলে রাসেল এবং ভাবি হামিদা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মুহাম্মদ আবুল বাশার বলেন, আমাদের কাছে কোনো তথ্য না জানিয়ে ২৪০ ভোল্টেজ পাওয়ার কভারবিহীন তারের পাশ থেকে সুপারি ও কাঁঠাল গাছ কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ