রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

স্কুলে অভিভাবকদের জন্যও হিজাব-বোরকা নিষিদ্ধ করল ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের ১৬ মে ফ্রান্সের সংসদ অধিবেশনে স্কুল শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের হিজাব না পরাতে মা ও অভিভাবকদের নির্দেশনা দিয়েছিল ফ্রান্স।

এবার স্কুল শিক্ষার্থীদের নারী অভিভাবকদের মাথায় স্কার্ফ পরা নিষিদ্ধ করে আইন পাস করেছে দেশটির আইনসভা। এর ফলে শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার পথে নারী অভিভাবকরাও মাথায় কোনো ধরনের স্কার্ফ বা হিজাব পরতে পারবে না।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর বেয়নের একটি মসজিদে এক সাবেক সেনা সদস্যের গুলিতে দুজন বৃদ্ধ গুরুতর আহত হওয়ার পর গত সোমবার এই আইনটি পাশ করা হয়। পর দিন মঙ্গলবার সিনেটে বিলটির পক্ষে ১৬৩ জন সিনেট সদস্য ভোট দেন। আর এর বিপক্ষে ভোট দেন ১১৪ জন।

ইউরোপের প্রথম দেশ ফ্রান্স, যেখানে আইন করে নারীদের বোরকাকে নিষিদ্ধ করা হয়। অথচ ৫০ লাখ মুসলমান ফ্রান্সে বসবাস করে আসছে।

২০১১ সালের এপ্রিলে ফ্রান্সে মুখ ঢাকা থাকে এ ধরনের সব পোশাক নিষিদ্ধ করা হয়। এর মধ্যে বোরকা ও নিকাব রয়েছে। এ আইনটিকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে। যে কেউ মুখ মুখ ঢাকবে তাকে ১৫০ ইউরো জরিমানা গুনতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ