শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

নিজের অসুস্থতার সংবাদ দিয়ে দোয়া চাইলেন মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম : এক অডিও বার্তায় নিজের অসুস্থতার সংবাদ দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত দাঈ, দ্যা মুসলিম৫০০-এর অন্যতম ইসলামি স্কলার মাওলানা তারিক জামিল।

রায়বেন্ড তাবলিগ মারকাজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি অডিও বার্তায় মাওলানা তারিক জামিল নিজের অসুস্থতার কথা জানান।

তিনি বলেন, গত পরশু আমার হঠাৎ করে হৃদযন্ত্রে ব্যথা ওঠে। হাসপাতালে গেলে আমার আরেকটি রিং পরতে হয়। আগে আমার হার্টে দুইটি রিং পরানো হয়েছিলো। এবারেরটিসহ মোট তিনটি রিং হলো। ডাক্তার আমাকে রেস্ট নিতে বলেছেন। সবাইকে আমার জন্য দোয়া করতে বলবেন।

সূত্রমতে জানা যায়, রায়বেন্ড ইজতেমার ২য় পর্বে শনিবার বাদ জোহর মাওলানা তারিক জামিলের বয়ানের কথা থাকলেও তিনি বয়ান করতে পারবেন কি না সন্দেহ রয়েছে।

রায়বেন্ড মারকাজ থেকে এ বিষয়ে জানতে হজরতের সঙ্গে যোগাযোগ করেছেন, রায়বেন্ড মারকাজের মাওলান সুহাইল আহমদ ও মাওলানা ইহসানুল হক। যোগাযোগ করলে তিনি তার অসুস্থতার কথা জানান। সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য, লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে কান্নাভেজা মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছিলো বার্ষিক ইজতেমার ১ম পর্ব। আজ থেকে শুরু হয়েছে রায়বেন্ড ইজতেমার ২য় পর্ব। ইজতেমার তৃতীয় দিনে মাওলানা তারিক জামিলের বয়ান করার কথা ছিলো। আখেরি মুনাজাতের মাধ্যমে এ ইজতেমা শেষ হবে ১০ নভেম্বর রোজ রোববার।

https://www.facebook.com/184334141620725/videos/2176715785963593/?t=23

 

-এটি/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ