মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

শেষ আপডেট ডিসেম্বরে পাবে পিক্সেল ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সময় ফুরিয়ে এসেছে গুগলের অরিজিনাল পিক্সেল ফোনের। গুগলের তৈরি প্রথম পিক্সেল ও পিক্সেল এক্সএল ফোনই অরিজিনাল পিক্সেল ফোন নামে পরিচিত।

এই ফোনগুলো আর একবার শুধু আপডেট পাবে। এরপরই ফোনগুলোর জন্য আপডেট পাঠানো বন্ধ করে দেবে গুগল। চলতি মাসে অন্যান্য সব পিক্সেল ফোনে আপডেট পাঠালেও অরিজিনাল পিক্সেল ফোনের জন্য আপডেট পাঠায়নি গুগল।

ডিসেম্বরে শেষবারের মতো আপডেট পাঠানো হবে বলে সংবাদ মাধ্যম দ্য ভার্জকে নিশ্চিত করেছে গুগল। ২০১৬ সালে যখন অরিজিনাল পিক্সেল সিরিজ আনা হয় তখন পরবর্তী দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট ও তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাঠানোর নিশ্চয়তা দিয়েছিলো টেক জায়ান্টটি।

তবে এই বছরে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাঠিয়ে প্রতিশ্রুত সময়ের চেয়ে আরও এক বছর সময় বাড়িয়েছে গুগল।অরিজিনাল পিক্সেল ফোনের উৎপাদন বন্ধ হয় ২০১৮ সালের এপ্রিলে। সূত্র: টেক শহর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ