শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

দাতব্য প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহারে দায়ে ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ দাতব্য সংস্থার (ডোনাল্ড জে ট্রাম্প ফাউন্ডেশন) জন্য তোলা অর্থ অপব্যবহার করার অভিযোগে মামলা নিষ্পত্তির জন্য ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন নিউ ইয়র্কের বিচারক।

২০১৬ সালে নির্বাচনী প্রচারণা, ব্যবসায়িক ঋণ পরিশোধ এবং একটি হোটেলের জন্য নিজের প্রতিকৃতি ক্রয় করার কাজে ট্রাম্প এই অর্থ খরচ করেন। ট্রাম্প এই অভিযোগ স্বীকার করেছেন বলেও জানা গেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে।

এছাড়াও ট্রাম্প ফাউন্ডেশন বন্ধ করতে এবং তহবিলে অবশিষ্ট ১৭ লাখ ডলার অন্যান্য অলাভজনক প্রতিষ্ঠানকে বিতরণ করার জন্য ট্রাম্পের আইনজীবীর উপস্থিতিতে নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিসে একটি চুক্তি সই করেছেন বিচারক।

ট্রাম্প এবং তার পরিবার অবৈধভাবে ব্যবসা সম্প্রসারণ এবং প্রেসিডেন্টের প্রচারণা চালাচ্ছেন এমন অভিযোগে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল গত বছর একটি মামলা করেছিলেন। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস প্রেসিডেন্টের কাছ থেকে প্রায় ২৮ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন। বিচারক ক্ষতিপূরণের পরিমাণটি কমিয়ে ২০ লাখ ডলার করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ