শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

সৌদি বাদশাহর সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা 'সিআইএ' প্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক গিনা হ্যাসপেলের সঙ্গে বৈঠক করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাজপরিবারের সমালোচকদের ওপর গোয়েন্দাগিরির অভিযোগে মার্কিন আদালতে দুই সৌদি নাগরিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) রিয়াদে বাদশাহর প্রাসাদে এই বৈঠক হলো দু’জনের।

বাদশাহ সালমান ও সিআইএ প্রধান হ্যাসপেলের বৈঠকে ওয়াশিংটন-রিয়াদের কূটনৈতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠানে ছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও গোয়েন্দা প্রধান খালিদ আল-হুমায়দানও ।

প্রসঙ্গত, গত বুধবার (৬ নভেম্বর) রাজপরিবারের সমালোচকদের টুইটার অ্যাকাউন্টে ঢুকে তাদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই সৌদি নাগরিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ