শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

গতি কমেছে বুলবুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের উপকূলের আরো কাছে চলে এলেও ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর গতি কমে এসেছে বলে আবহাওয়া অধিদপ্তর সবশেষ তথ্যে জানিয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের যুগ্ম পরিচালক আয়েশা খানম সংবাদমাধ্যম এ তথ্য তুলে ধরেন।

আয়েশা খানম বলেন, এখন বলা যেতে পারে ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রভাগ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। ঘণ্টা তিনেক আগেও ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার ছিল।  ঘূর্ণিঝড়ের চারপাশে গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার। এরপরও তা ১১০ কিলেমিটার গতির শক্তি নিয়ে উপকূলে আঘাত হানবে।

তিনি জানান, মধ্যরাতে যেকোনো সময় আঘাত আনতে পারে এটি।

ঘূর্ণিঝড়টি এখন উপকূলের কাছাকাছি জানিয়ে আয়েশা খানম বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানা এখনও শুরু করেনি। এখন উপকূলের কাছাকাছি। মধ্যরাতে অতিক্রম করতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ