শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

চূড়ান্ত ন্যায়বিচারের জন্য লড়াই করেছি, করবো: মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ (একাংশের) আমির, দারুল উলুম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আমরা চূড়ান্তভাবে ন্যায়বিচারের জন্য লড়াই করেছি, করবো। আমাদের বিশ্বাস ছিলো আমাদের পক্ষ্যে বাবরি মসজিদ মামলার রায় আসবে। কারণ আমরা মজুবত দলিল প্রমাণ পেশ করেছি।

তিনি ভারতের মুসলিমদের প্রতি অনুরোধ জানিয়ে আরো বলেন, এ রায়কে পরাজয় ও বিজয় হিসেবে না দেখে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিমদের নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দিতে হবে।

মাওলানা মাদানী আরও বলেন, এ রায় আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় নাই। তারপরও আমারা দেশের আইনকে সম্মান করবো। হাঙ্গা দাঙ্গা না করে আমাদের উচিৎ আইনীভাবে লড়াই করা।

ভারতের মুসলিমরা সংখ্যালঘু, এখানে আমাদের আবেগে নয় বরং আইনীভাবে লড়াই করতে হবে। তিনি মুসলিমদের হতাশ না হয়ে, আল্লাহর উপর ভরসা ও দোয়া করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের সংবিধানে আমাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে তা ব্যবহার করে জমিয়তে উলামায়ে হিন্দ সর্বপ্রকার আইনী লড়াই চালিয়ে যাবে।

এর জন্য দেশের বিশিষ্ট আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে, প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পুরানো নথিগুলি অনুবাদ করা হয়েছে। আমরা আমাদের দাবিগুলোও কোর্টে উপস্থাপন করেছি। আমরা হাল ছাড়বো না। আইনী লড়াই করবো ইনশাআল্লাহ।

ফিকরু খবর অবলম্বনে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ