শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

বাবরি মসজিদ মামলার রায়ের আগে যা বললেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মসজিদ মামলার রায়ের আগে দেশবাসীর কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, এই মামলার রায় কারো জয় বা পরাজয় নয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় এই মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ। তার আগে শুক্রবার রাতে একাধিক টুইট করেন প্রধানমন্ত্রী।

হিন্দিতে লেখা ওই টুইটগুলোর একটিতে তিনি লিখেছেন, ‘আগামীকাল (শনিবার) অযোধ্যা মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। গত কয়েক মাস ধরে এই মামলার লাগাতার শুনানি চলছিল। গোটা দেশের নজর ছিল এই মামলার ওপর। সমাজের সবে স্তরের মানুষের কাছে আহ্বান, শান্তির পরিবেশ বজায় রাখুন।’

আরকেটি টুইটে মোদি বলেন, অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট যা রায় দেবে, তাতে কারো জয় বা পরাজয় হবে না। দেশবাসীর কাছে আবেদন, এই মামলায় যে রায়ই আসুক, দেশের ঐতিহ্য অনুযায়ী শান্তি বজায় রাখাটাই আমাদের মূল কর্তব্য হবে।’

তার মতে, দীর্ঘ দিন ধরে এই মামলার শুনানি চলাকালীন দেশের সর্ব স্তরের মানুষজন যেভাবে শান্তি ও সম্প্রীতি বজায় রেখেছেন, তা সত্যিই প্রশংসণীয়।

প্রসঙ্গত, আজ বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করা হবে। বিগত কয়েক শতকের এই মহা বিতর্কিত মামলার রায় প্রকাশ পেতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ