শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

'ভারতের সুপ্রিম কোর্টের সাম্প্রদায়িক রায় মুসলিম উম্মাহকে ক্ষত-বিক্ষত করেছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহাসিক বাবরি মসজিদ মামলায় ভারতীয় সুপ্রিম কোর্টের একপেশে ও সাম্প্রদায়িক রায়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম।

আজ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন, মুসলমানদের জাতিগতভাবে নির্মূল করে হিন্দুত্ববাদী ভারত প্রতিষ্ঠার অংশ হিসেবে বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের রায় দেওয়া হয়েছে। এ রায় বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।

তারা বলেন, বিশ্ব হিন্দু পরিষদ ১৯৮৪ সালে বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের দাবী তোলে। অথচ মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণের কোন ঐতিহাসিক ও প্রত্বতাত্ত্বিক প্রমাণ নেই। এই রায় ঐতিহাসিক ও ন্যায় বিচারের দৃষ্টিকোন থেকে নয়, বরং বর্তমানের উপর দাঁড়িয়ে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে দেয়া হয়েছে। এর মাধ্যমে পুরাতন ক্ষতকে উসকে দেওয়া হলো।

নেতৃদয় আরও বলেন, ভারতে মুসলমানদের ইতিহাস গৌরবময় ও সমৃদ্ধ। ভারতের স্বাধীনতাযুদ্ধে মুসলমানরা অগ্রনায়ক ও পথিকৃতের ভ‚মিকা পালন করেছে। কিন্তু আজ আটশ বছরের ইতিহাসকে অস্বীকার করা হচ্ছে। এতে সমাজে শুধু হতাশা ও অস্থিরতাই তৈরী হবে। তবে মুসলমানরা তাদের ধর্মীয় প্রতীকসমূহ রক্ষায় সংকল্পবদ্ধ।

বিবৃতিতে তারা এ রায়ের বিরুদ্ধে বাংলাদেশসহ মুসলিম বিশ্ব ও সকল শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার এবং ধৈর্য, দৃঢ়তা ও সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভারতের মুসলমানদের প্রতি আহবান জানান।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ