শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

প্রায় ১৫ বছর পর পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় ১৫ বছর পর পাকিস্তান থেকে আবারও পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ। শুক্রবার (৯ নভেম্বর) পাকিস্তানি একটি প্রতিষ্ঠান বাংলাদেশে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির আদেশ পেয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) এক কর্মকতা।

ওই কর্মকর্তার বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, করাচি-ভিত্তিক প্রতিষ্ঠান রোশান এন্টারপ্রাইজের সঙ্গে বাংলাদেশের তাশো এন্টারপ্রাইজের মধ্যে পেঁয়াজ আমদানি-রপ্তানি বিষয়ক একটি চুক্তি হয়েছে। চুক্তি মোতাবেক প্রতি টন চালান ৬০০ ডলার মূল্যে পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করবে বাংলাদেশ।

টিডিএপির ওই কর্মকর্তা বলেন, অন্তত ১২টি কন্টেইনারভর্তি পেঁয়াজ বাংলাদেশে পাঠানো হবে।

তিনি জানান, ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় পাকিস্তানের সামনে বাণিজ্য বৃদ্ধির একটি বড় সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে সরকার পর্যায়ে আলোচনা করতেও তারা প্রস্তুত রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব দেশের বাইরে থাকায় দায়িত্বরত সচিব মো. ওবায়দুল আজম  বলেন, পেঁয়াজ আমদানি যে কেউ যেকোনো দেশ থেকে করতে পারে। আমরা সুনির্দিষ্ট কোনো দেশের কথা বলে দেইনি। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আমরা কোনো দেশের নাম সুনির্দিষ্ট করে দেইনি।

তাহলে যদি ব্যাবসায়ীরা পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করতে চায় সেটা কি তারা পারবে? জানতে চাইলে তিনি বলেন, এটাতে কোনো বাধা নেই। আমদানি নীতি অনুযায়ী যে দেশ থেকে আনতে চায় আনবে।

বাংলাদেশ পাকিস্তান থেকে খেঁজুর, ফেব্রিক ও সুতা আমদানির চিন্তা-ভাবনা করছে বলেও দাবি করেন এ কর্মকর্তা।

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথ বাণিজ্য কমিশনের (জেইসি) সবশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালে।

আর এম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ