সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী  আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক

একজন মন্ত্রী হয়েও 'জমিয়ত' কেন করেন, জানালেন মাওলানা সিদ্দিকুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিম বাংলার সভাপতি ও পশ্চিমবঙ্গ মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মন্ত্রী হয়েও ভারতের অরাজনৈতিক সংগঠন জমিয়তের সাথে কেন জড়িত? এর কারণ জানালেন তিনি নিজেই।

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মুর্শিদাবাদের এক সভায় বলেছেন, কেউ কেউ বলে, আপনি মন্ত্রী, আবার জমিয়ত করেন কেন? আমরা সামাজিক জীব। সমাজ বাদ দিয়ে কিছুই হয় না। কেউ সংস্কৃতির সঙ্গে থাকেন, কেউ সমাজের বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকেন। আমরা সমাজ নিয়ে আছি।

শনিবার (২৩ নভেম্বর) ভারতের মুর্শিদাবাদ জেলা জমিয়েত উলামা হিন্দের উদ্যোগে ও ডোমকল মহকুমা জমিয়েত উলামায়ে হিন্দের ব্যবস্থাপনায় ডোমকল জনকল্যাণ মাঠে এনআরসি বিরোধী শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা জানান।

এনআরসি নিয়ে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, এনআরসি নিয়ে ভয়ের কোন কারণ নেই, এ রাজ্যে এনআরসি হবে না কিন্তু সকল ডকুমেন্টস সংশোধন করে রাখা প্রয়োজন আছে।

বাবরী মসজিদ নিয়েও কথা বলেন তিনি। “সুপ্রিম কোর্টের রায়ে আমরা খুব মর্মাহত, দেশের মুসলিমরা অবিচারের স্বীকার, আমরা মসজিদের জন্য সরকারের জমি চাই না, তবে এই রায় আবার পুনর্বিবেচনা করবেন বলে তিনি আশাবাদী।” মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, “আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা ব্যথিত, আহত, সুপ্রিম কোর্ট ভারতের মুসলমানের প্রতি সুবিচার করেনি। আমরা সুবিচার পাইনি। দলের প্লাটফর্মে হয়তো বলতে পারবো না। জমিয়তের ব্যানারে অবশ্যই বলবো। হাজার বার বলবো। একহাজার চল্লিশ পৃষ্ঠার রায়ে চার শো বছর যেখানে নামাজ হয়েছে সেখানে এখন রাম মন্দির হবে। এটা আফসোসের কথা।”

ইতিহাস বিকৃত হয়েছে জানিয়ে তিনি বলেন, ৪৯ সালে মূর্তি রাখা হয়েছিল। জমিয়তের তৎকালীন সভাপতি মাওলানা হিফজুর রহমান সিওহারবী বারবার তাগাদা দিয়েছিলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ভ্রুক্ষেপ করেননি। আজকের আদালত বলছে, দুঃখিত আপনাদের দিতে পারলাম না।

তিনি আরও বলেন, এটা রায় হয় না। সুপ্রিমকোর্টের প্রতি এতে মানুষের আস্থা হারিয়ে যাবে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ