সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ক্রেডিট কার্ডে অনুমতির নিয়ম বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতাকল কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এক সার্কুলারে জানায়, অনলাইনে লেনদন ‘সহজ করতে’ তাদের এই সিদ্ধান্ত।

এর আগে গত ১৮ই নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এক সার্কুলারে ওটিএএফ চালু করার কথা জানায়।

সেখানে বলা হয়, আর্ন্তজাতিক ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে বিদেশি পণ্য বা সেবা কেনার আগে ওই ফর্ম পূরণ করে মোবাইল অ্যাপ বা ইন্টারনেট মাধ্যমে বা হার্ড কপি ব্যাংকে জমা দিতে হবে।

ব্যাংক যাচাই-বাছাই করে অসঙ্গতি না পেলে ক্রেডিট কার্ডকে শুধু সেই লেনদেনের জন্য সক্রিয় করে দেবে। অনুমোদন ছাড়া অনলাইনে ডলারের কেনাকাটায় কার্ড কাজ করবে না। এমন সিদ্ধান্তের ফলে ভোগান্তিতে পড়তে হয়েছিলো ক্রেডিট কার্ড গ্রাহকদের।

তবে কেউ যাতে বাংলাদেশ থেকে ক্রেডিট কার্ড দিয়ে অনলাইন ক্যাসিনোতে বা জুয়ায় টাকা খরচ করতে না পারে, বিদেশি স্টক মার্কেটে বিনিয়োগ করতে না পারে, ক্রিপ্টো কারেন্সি বা লটারি টিকেট কিনতে না পারে, কিংবা অবৈধ কোনো সেবা বা পণ্য যাতে কিনতে না পারে তা ব্যাংকগুলোকে নিশ্চিত করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি এক সার্কুলারে আর্ন্তজাতিক পণ্য কেনাকাটায় ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের এককভাবে কোনো পণ্য বা সেবামূল্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত পরিশোধের সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে তা কোনো অবস্থাতেই বছরে এক হাজার ডলারের বেশি হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ