বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

চীনে ৫.২ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের গুয়াংঝি ঝুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলের দক্ষিণের কাউন্টি পর্যায়ের নগরী জিংঝিতে ভূমিকম্পের আঘাতে একজন নিহত ও চারজন আহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকাল ৯টা ১৮ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.২। খবর এএফপি’র।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ডক্সিন কাউন্টিতে এ হতাহতের ঘটনা ঘটে। কাউন্টি কর্তৃপক্ষ সেখানের পরিস্থিতি মূল্যায়নে উদ্ধার কর্মী পাঠিয়েছে।

জিংঝির জরুরি বিভাগ জানায়, ভূমিকম্পে কিছু এলাকায় ভূমিধস হয়েছে এবং অনেক বাড়ির দেয়ালে ফাটল ধরেছে। প্রথম দফার ভূমিকম্পের পর সেখানে ফের ভূমিকম্প অনুভূত হয়।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২২.৮৯ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১০৬.৬৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। সূত্র: বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ