বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বিজেপি প্রার্থীকে লাথি মেরে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচন চলাকালে জয়প্রকাশ মজুমদার নামের এক বিজেপি নেতাকে লাথি মেরে ঝোপে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। খবর ‘ইন্ডিয়া টুডে’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার (২৫ নভেম্বর) পিপুলখোলার ঘিয়াঘাট ইসলামপুরে জয়প্রকাশ মজুমদার নামের এই বিজেপি প্রার্থীকে লাথি মেরে ফেলে দেন এক ব্যক্তি।

ওই মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নামতেই জয়প্রকাশের ওপর হামলে পড়ে কয়েকজন ব্যক্তি। তিনি কিছু বুঝে ওঠার আগেই মারধর করা শুরু করে তারা। এরমধ্যে একজন লাথি মেরে জয়প্রকাশ মজুমদারকে রাস্তার ধারে ঝোপের মধ্যে ফেলে দেয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে বিজেপি প্রার্থী জয়প্রকাশকে উদ্ধার করে।

জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা এই হামলা চালিয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ