শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি

এবার ইমরান খানকে হটাতে আন্দোলনে নামছে পাক জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে চলমান সরকার বিরোধী আন্দোলনে জমিয়তে উলামায়ে ইসলামকে প্রত্যক্ষ্য সমর্থন দিয়ে সক্রিয় ছিল ‘জামায়াত ইসলামী পাকিস্তান’ । এবার দেশটির প্রভাবশালী এ দলটি আগামী ডিসেম্বরে সরকার বিরোধী স্বতন্ত্র কর্মসূচী পালন করবে বলে ঘোষণা করেছেন।

সোমবার লাহোরে অনুষ্ঠিত একটি বৈঠক শেষে এ ঘোষনা দেন জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির সিনেটর সিরাজুল। স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি জং এ খবর দিয়েছে।

সিরাজুল হক মন্তব্য করেছেন, এই সরকার পাক জাতির সঙ্গে ধারাবাহিক তামাশায় লিপ্ত। অবশ্যই জাতির কাছে তাদের জবাবদিহিতা করতে হবে।

তিনি বলেন, সরকারের অসুস্থতা দিনদিন আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, এ ধরণের সঙ্কটজনক পরিস্থিতির কারণে সরকার যে কোনো কাজ করতে পারে।

এদিকে কাশ্মীর ইস্যুতেও সরকারের ভূমিকা সম্পর্কে সরব রয়েছে দলটি। কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানাতে আগামী ২২ ডিসেম্বর কাশ্মীর অভিমুখে লংমার্চ করবে পাকিস্তান জামায়াতে ইসলামী। এ উপলক্ষে সারাদেশ থেকে রাজধানী ইসলামাবাদে কয়েক লক্ষ মানুষের জমায়েত আশা করছেন সিনেটর সিরাজুল হক ।

এ প্রসঙ্গে তিনি বলেন,  কাশ্মিরী জনগণের সঙ্গে ইমরান খান-সরকার বেইনসাফি করেছে। এ ব্যাপারেও তাদেরকে জাতির কাছে জবাবদিহিতা করতে হবে। কাশ্মীরিদেরকে আমরা একাকী ছাড়তে পারিনা।

ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ