বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

কাশ্মীরের বিশ্ববিদ্যালয়ে গ্রেনেড হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীর রাজ্যের শ্রীনগরে অবস্থিত ‘কাশ্মীর বিশ্ববিদ্যালয়’ প্রাঙ্গণে শক্তিশালী গ্রেনেড ছুড়ে মারা হয়েছে।

এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির স্যার সৈয়দ প্রবেশদ্বারের সামনে এই গ্রেনেড হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী সেখানে দাঁড়িয়ে ছিলেন।

হামলায় আহতদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া কে বা কারা এই হামলাটি চালিয়েছে তাদের সন্ধানে গোটা শহরে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভয়াবহ এ হামলার মাত্র একদিন আগেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। যেখানে বলা হয়, রাজ্যে হামলার ঝুঁকি বাড়ায় বাসিন্দারা যেন যত্রতত্র ঘুরাঘুরি না করেন। মূলত সেই নির্দেশিকা জারির পরপরই বিশ্ববিদ্যালয়টিতে হামলাটি চালানো হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ