বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

কঙ্গোতে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৩৯ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভয়াবহ বন্যার কবলে পড়েছে আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) শহরাঞ্চল।

শেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৩৯ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে শতাধিক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে রাজধানী কিনশাসায় শুরু হওয়া আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, মুষলধারে বৃষ্টিপাতের ফলে কিনশাসা বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যাপক ভূমিধস হয়েছে। বন্যায় দক্ষিণাঞ্চলীয় অ্যাভিনিউ বিশ্ববিদ্যালয়ের পাশেও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রায় তিনটি স্থাপনা ধসে পড়েছে। তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশকিছু সড়ক।

রাজধানীর ভাইস গভর্নর বলেছেন, ‘বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা এরই মধ্যে তাদের অভিযান শুরু করেছেন। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যেখানেই মরদেহ এবং হতাহতের সন্ধান পেয়েছি মূলত সেখান থেকেই তাদের উদ্ধার করে আনছি। এমনকি আহতদের হাসপাতালগুলোতে ভর্তির ব্যবস্থাও করেছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ