শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি

বিশ্ব গণমাধ্যমে হলি আর্টিজান মামলার রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার গুলশানে বহুল আলোচিত হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার ঘটনায় সাত জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। আলোচিত এ মামলার রায় আন্তর্জাতিক মিডিয়ায় বেশ গুরুত্বসহকারে প্রচার করা হয়েছে।

‘হলি আর্টিজান হামলা: ঢাকার আদালতে ৭ জনের মৃত্যুদণ্ড’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

প্রভাবশালী সংবাদসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ।'
চীনভিত্তিক গণমাধ্যম সিনহুয়া প্রতিবেদন করেছে ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদে।

যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বিবিসি লিখেছে ‘২০১৬ সালে ক্যাফে হামলার জন্য ইসলামপন্থী জঙ্গিদের মৃত্যুদণ্ডে দন্ডিত করেছে বাংলাদেশ।'

‘বাংলাদেশ: ক্যাফে হামলার ঘটনায় ইসলামপন্থী জঙ্গিদের মৃত্যুদন্ডের রায়’ এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে।

এছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল ও মিয়ানমারসহ বিভিন্ন দেশের গণমাধ্যমে বেশ গুরুত্বসহকারে সংবাদ প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ এশিয়াভিত্তিক গণমাধ্যম সাউথ এশিয়ান মনিটর তাদের শিরোনামে লিখেছে, ‘হলি আর্টিজান ক্যাফেতে হামলা: ৭ মৃত্যুদণ্ড, একজনের খালাস’।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ শিরোনাম করেছে ‘২০১৬ সালে হলি আর্টিজন ক্যাফেতে সন্ত্রাসী হামলা মামলা: বাংলাদেশের আদালতে সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস’।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান ক্যাফেতে সশস্ত্র চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে। তাদের মধ্যে ইতালির নয়, জাপানের সাত, ভারতের এক, বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান এক, বাংলাদেশি দুজন নাগরিক এবং দুজন পুলিশ সদস্যও নিহত হন।

হামলার পেছনে ২১ জন জড়িত ছিলেন বলে জানা যায়। যাদের মধ্যে বিভিন্ন সময়ে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ