সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আবারও ফেসবুকে কারিগরি ত্রুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারিগরি ত্রুটি দেখা দেয়ায় বিশ্বজুড়ে বেশ কিছু দেশে ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন ইউজাররা। বাংলাদেশেও এ সমস্যা হচ্ছে।

বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে ফেসবুক ব্যবহারে এ সমস্যা দেখা যায়। ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে ফেসবুকে করিগরি ত্রুটি ধরা পড়েছে বলে জানা যায়।

ব্যবহারকারীরা জানিয়েছেন, রাত ৮টার পর থেকে ফেসবুকে নিউজফিড পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। মেসেঞ্জার কাজ করলেও বার্তা আদান-প্রদানে সমস্যা হচ্ছে।

অনেক ইউজার ও পাসওয়ার্ড দিয়েও ফেসবুকে প্রবেশ করতে পারছেন না বলে জানা গেছে। এ নিয়ে তারা ভোগান্তিতে পড়েছেন।

যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, ফেসবুক ব্যবহারকারীরা অভিযোগ করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের এই নেটওয়ার্কটা ভেঙে পড়েছে। একই সঙ্গে ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের আরেকটি সংবাদমাধ্যম মিররের খবরে বলা হয়, ফেসবুকে ৬৫ শতাংশ ব্যবহারকারীরা লগইন করতে সমস্যায় পড়েছেন। আর ২২ শতাংশ ব্যবহারকারী ছবি দেখতে পারছেন না। ১১ শতাংশ মানুষ ফেসবুকে লগইন করতে পারছেন না।

ওয়েবসাইট ডাউন ডিটেক্টর সূত্রে জানা যায়, রাত ৮টার পর থেকে থেকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় এ সমস্যা। তবে ফেসবুক এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ