শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হাদিসের কিতাব ধরতে অজু করতে হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ায় ১৭৫১২৪ নম্বর প্রশ্নে একজন জানতে চেয়েছেন, অজু ছাড়া হাদিসের কিতাব পড়া যাবে কি না?

৩৪৩-২৯৩/M=০৩/১৪৪১ নম্বর ফতোয়ায় দারুল উলুম দেওবন্দ এ প্রশ্রের উত্তরে বলে, হ্যাঁ অজু ছাড়া হাদিসের কিতাব ধরা যাবে। তবে অজু করে পবিত্রতাসহ হাদিসের কিতাব ধরাই উত্তম ও আদব।

অজু সম্পর্কে আরো কিছু জরুরি তথ্য- অজু তিন প্রকার—ফরজ, ওয়াজিব ও মুস্তাহাব।

যখন অজু করা ফরজ: অজু না থাকা ব্যক্তির জন্য চারটি অবস্থার যেকোনো একটির জন্য অজু ফরজ হয়। ০১। নামাজ আদায়ের জন্য, যদি নফল নামাজও হয়। (বুখারি-১৩২) ০২। জানাজার জন্য। (সুনানে কুবরা লিল বায়হাকি, হাদিস : ৪৩৫)

০৩। সিজদায়ে তিলাওয়াতের জন্য। (সুনানে কুবরা লিল বায়হাকি-৪৩৫) ০৪। পবিত্র কোরআন স্পর্শ করার জন্য। অনুরূপভাবে অজু ছাড়া ব্যক্তি যদি পবিত্র কোরআনের আয়াত লেখা দেয়াল, কাগজ, টাকা—যেটাই ছুঁতে চাইবে, তার জন্য অজু করা ফরজ। (সুরা : ওয়াকিয়া, আয়াত : ৭৯, মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১/১১৩)

অজু করা ওয়াজিব শুধু একটি বিষয়ের জন্য অজু করা ওয়াজিব। তা হলো, কাবা ঘরের তাওয়াফ করা। (তিরমিজি, হাদিস : ৮৮৩)

অজু করা মুস্তাহাব- পবিত্রতার সঙ্গে ঘুমানোর জন্য। (বুখারি, হাদিস : ২৩৯) ঘুম থেকে জাগ্রত হলে। তখন শুধু মুস্তাহাবই নয়, বরং সুন্নাত (সুনানে কুবরা লিল বায়হাকি, হাদিস : ৫৮৫)।

সব সময় অজু অবস্থায় থাকার জন্য। (ইবনে মাজাহ-২৭৩)। সাওয়াবের নিয়তে অজু থাকা অবস্থায় অজু করা। গিবত ও মিথ্যা কথার আশ্রয় নেওয়ার পর। (মুসলি-৩৬০)

মন্দ ও অশ্লীল কবিতা পাঠের পর। (মুসান্নাফে ইবনে আবি শায়বা:১/১৩৫) নামাজ ছাড়া অন্য অবস্থায় অট্টহাসি দেওয়ার পর। (মুসনাদে আহমদ-৯৩০১)। তবে নামাজে অট্টহাসি দিলে অজু ভেঙে যায়। (দারাকুতনি-৬১৫) মৃতকে গোসল দেওয়ার পর। (সুনানে কুবরা লিল বায়হাকি, হাদিস-১৫১৬) মৃতের লাশ ওঠানোর জন্য। (সুনানে কুবরা লিল বায়হাকি, হাদিস-১৫০৩)।

প্রতি নামাজের জন্য নতুন অজু করা। (মুসনাদে আহমাদ-৭৫০৪, বুখারি-২০৭) ফরজ গোসল করার আগে। (বুখারি-২৪০)। গোসল ফরজ হয়েছে, এমন ব্যক্তির খাওয়া, পান করা ও ঘুমানোর আগে। (মুসলিম-৪৬১)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ