মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ নাগরিক পেড্রো কারভালহো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খৃষ্টধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন পেড্রো কারভালহো নামে একজন ব্রিটিশ নাগরিক। তিনি প্রখ্যাত ব্রিটিশ গায়ক ইউসুফ ইসলামের মিডিয়া বিষয়ক উপদেষ্টা।

গত বৃহস্পতিবার লন্ডনের কেমব্রিজ মসজিদে জনসম্মুখে তিনি মুসলিম হওয়ার ঘোষণা দেন। তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানের উপস্থিতিতে সদ্য উদ্বোধন হওয়া কেমব্রিজ মসজিদের ইমাম আলি তুউসের নিকট কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন তিনি।

শান্তিরধর্ম ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়ায় পেড্রো কারভালহোকে অভিনন্দন জানিয়েছেন ইউসুফ ইসলাম। তিনিও একজন নওমুসলিম; ১৯৭৭ সালে তিনি ইসলাম গ্রহণ করেন।

এদিকে ইসলামগ্রহণের প্রক্রিয়ায় পেড্রো কারভালহো বলেন, এটি আমার জন্য একটি নতুন যাত্রা। আর আল্লাহ সুবহানাহু তা'য়ালার জন্য এটা করা আমার কর্তব্য ছিল।

পেড্রো কারভালহোর ইসলাম গ্রহণের ব্যাপারে মসজিদের ইমাম আলি তুউস জানান, কালিমা পাঠ করার কিছুক্ষণ আগে তিনি আমাকে বলেন, শ্বাশত এই ধর্ম সম্পর্কে যথেষ্ট গবেষণা করেছেন, ইসলাম গ্রহণে আর কোন প্রতিবন্ধকতা নেই তার সামনে, মুসলিমদের সঙ্গে ওঠাবসা করে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন।

ডেইলি সাবাহ আরবি ও আনাদুলু আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ