মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

বাবরি মসজিদ: এবার আরো চারটি পিটিশন দাখিল হলো শীর্ষ আদালতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মসজিদের জায়গায় রামমন্দির গড়ার রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে গত সোমবার ভারতের সুপ্রিম কোর্টে আরো চারটি পিটিশন দায়ের হয়। এ নিয়ে মোট সাতটি আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। শুক্রবার চার আবেদনকারীই দাবি করেন, বাবরি মামলার রায় সঠিক বিচার হয়নি। কোথাও গিয়ে ব্যর্থ হয়েছে বিচারব্যবস্থা।

ওই চারটি পিটিশনকেই সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে আবেদন করেছেন মিসবাউদ্দিন, মৌলানা হাসিবুল্লা, হাজি মেহবুব এবং রিজওয়ান আহমেদ। প্রকাশ্য আদালতে এই আবেদনের শুনানি হলে আবেদনকারীদের পক্ষে সওয়াল করবেন আইনজীবী রাজীব ধাওয়ান।

বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের রায়ের ২৪ দিনের মাথায় বাবরি নিয়ে প্রথম মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে মামলা দায়ের করেছিল জমিয়তে উলামায়ে হিন্দ। সংগঠনের প্রধান মাওলানা আরশাদ মাদানি দাবি করেছিলেন, ভারতের মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ অংশ এই রায় পুনর্বিবেচনার পক্ষে মত দিয়েছেন।

প্রায় একই দাবি করে রিভিউ পিটিশনের আবেদন জানায় অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড। দু’পক্ষেরই রায় পুনর্বিবেচনার আবেদনের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

মামলা দায়ের হওয়ার পর জমিয়তের শীর্ষ নেতা মাওলানা মাদানি বলেছিলেন, আদালতই আমাদের অধিকার দিয়েছে মামলা করার, তাই মামলা দায়ের করা হয়েছে। অযোধ্যা মামলায় বিতর্কের মূল বিষয়বস্তু ছিল মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি হয়েছিল কি না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ