শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, চার শ্রমিক দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আগারগাঁওয়ে ওয়াসার কাজ করার সময় গ্যাস লাইন থেকে আগুন লেগে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ওই এলাকার ৬০ ফিট রাস্তায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, জোনায়েদ (২২), নিলু (২৮) কবির আহমেদ (২৫) ও রুবেল (২৮)। তাদের মধ্যে তিনজনের গ্রামের বাড়ি পাবনায়, একজনের ময়মনসিংহে। তারা আগারগাঁওয়ের তালতলা এলাকায় থাকেন।

জানা যায়, ঘটনার পর সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখান থেকে রাত সোয়া ৯ টায় ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে যায়। বর্তমানে চার জনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় দগ্ধ নিলু মিয়া জানান, তারা বেশকিছু শ্রমিক কয়েক দিন ধরে ৬০ ফিট রাস্তায় ওয়াসার কাজ করছিলেন। সেখান দিয়ে নতুন ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি খনন করেন। এর মধ্যে একটি গর্তে গ্যাসের পাইপ থেকে লিকেজ হচ্ছিল।

নিলু মিয়া বলেন, আমরা সাবধানেই কাজ করছিলাম। রাস্তা খননের জন্য বড় হাতুর দিয়ে রাস্তায় আঘাত করার সাথে সাথেই আগুন লেগে যায়। এতে সবাই কম-বেশি দগ্ধ হয়েছে।

ধারণা করা হচ্ছে, পাকা রাস্তায় হাতুড়ি দিয়ে আঘাত করায় স্পার্ক হয়ে আগুন লেগে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মুহা. বাচ্চু মিয়া। তিনি বলেন, চার শ্রমিক দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাতে-পায়ে ও মুখমন্ডল দগ্ধ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ