মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

ফিলিস্তিনে বিমান হামলা চালাল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের উত্তর গাজায় বিমানহামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। রোববার (৮ ডিসেম্বর) সকালে এ হামলা চালানো হয়। খবর ‘ইয়েনি শাফাক’।

হামাসের সশস্ত্র শাখা এজেজেডিন আল-কাসাম ব্রিগেডসকে লক্ষ্য করে জাবালিয়া এলাকায় ইসরায়েল এ বিমান হামলা চালায়। তবে হামলার পরে হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলা চালানোর বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনের রকেট হামলার জবাব দিতেই এই হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত শনিবার (৭ ডিসেম্বর) ইসরায়েলের দিকে গাজা থেকে তিনটি রকেট ছোড়া হয়েছিল। এর মধ্যে দুটি রকেট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ধ্বংস করা হয়।

অবৈধ ইসরায়েল দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ফিলিস্তিনে ইহুদি বসতি গড়ে তোলে। এরপর ক্রমাগত যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে জয়ী হয়ে ইসরায়েল শুধু পশ্চিম তীর এবং গোলান উপত্যকা ছাড়াও মিসরের বিশাল সিনাই মরুভূমি জয় করে সুয়েজখালের তীর পর্যন্ত পৌঁছে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ