মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে আনা রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ মঙ্গলবার শুরু হচ্ছে। এ মামলার বাদী পশ্চিম আফ্রিকার ছোটো দেশ গাম্বিয়া।

মামলার শুনানিতে গাম্বিয়াকে নেপথ্যে থেকে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করবে বাংলাদেশ, কানাডা ও নেদারল্যান্ডস। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। আর কানাডা ও নেদারল্যান্ডস যৌথ বিবৃতিতে সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে।

এদিকে এই মামলায় লড়তে এরই মধ্যে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি নেদারল্যান্ডস পৌঁছেছেন। তিনি বিশেষজ্ঞ আইনজীবীদের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন।

আইসিজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসের পিস প্যালেসে অবস্থিত আইসিজেতে গাম্বিয়ার বক্তব্যের মধ্য দিয়ে মামলাটির শুনানি শুরু হবে। আত্মপক্ষ সমর্থন করে ১১ ডিসেম্বর বক্তব্য উপস্থাপন করবে মিয়ানমার। এরপর ১২ ডিসেম্বর হবে যুক্তিতর্ক।

প্রথমে গাম্বিয়া যুক্তি দেবে, এরপর মিয়ানমার তা খ্লনের সুযোগ পাবে। জাতিসংঘের সদস্য দেশ হিসেবে আইসিজের রায় মানতে মিয়ানমার বাধ্য। এ কারণে এ মামলায় শক্তভাবে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে দেশটি। গাম্বিয়াকে সহায়তা দেওয়া হবে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে কানাডা ও নেদারল্যান্ডস।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ