মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

কাশ্মীরে ফের গোলাগুলি, ২ ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে অন্তত দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। কাশ্মীরের রাজৌরিতে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতীয় বাহিনীর ওপর হামলা চালালে এক সেনা নিহত হয়। অন্যদিকে বন্দিপুরে পাকিস্তানি বাহিনীর গুলিতে অপর এক ভারতীয় সেনা নিহত হন।

ভারতের এক সেনা মুখপাত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার গুরেজ সেক্টরে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়। এতে তাদের এক সেনা নিহন হন।

সংবাদ সংস্থা পিটিআই'কে এক সেনা কর্মকর্তা বলেন, ভারতীয় সেনাবাহিনী ও পাকিস্তানের অনুপ্রবেশকারীদের মধ্যে গোলাগুলির সময় এক সেনা নিহত হন।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি শাসিত মোদি সরকার। এরপর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেইসঙ্গে কাশ্মীর সীমান্তে দেশ দুইটির সেনাদের মধ্যে সংঘর্ষ লেগেই আছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ