মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

ছয় মাস দিন, ছয় মাস রাত এমন এলাকায় নামাজের বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথিবীর সেসব এলাকায় ছয় মাস রাত থাকে আর ছয় মাস দিন থাকে, সেসব এলাকায় নামাজের বিধান হল, এলাকায় স্বাভাবিক দিন রাত্রি অনুপাতে দিন গণনা করবে। সেই হিসেবে পাঁচ ওয়াক্ত নামায আদায় করবে। পূর্ণ ছয়মাসে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে দায়িত্ব মুক্ত হবে না।

যেমন চব্বিশ ঘন্টায় দিন হয়, সেই হিসেবে উক্ত এলাকাগুলোতে চব্বিশ ঘন্টায় একদিন গণনা করা হবে। সেই হিসেবে নিকটস্থ স্বাভাবিক দিন রাত্রি হয় এমন এলাকার পাঁচ ওয়াক্ত নামাজের সময় হিসেবে সময় নির্ধারণ করে নিবে।

قُلْنَا: يَا رَسُولَ اللهِ وَمَا لَبْثُهُ فِي الْأَرْضِ؟ قَالَ: «أَرْبَعُونَ يَوْمًا، يَوْمٌ كَسَنَةٍ، وَيَوْمٌ كَشَهْرٍ، وَيَوْمٌ كَجُمُعَةٍ، وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ» قُلْنَا: يَا رَسُولَ اللهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِي كَسَنَةٍ، أَتَكْفِينَا فِيهِ صَلَاةُ يَوْمٍ؟ قَالَ: «لَا، اقْدُرُوا لَهُ قَدْرَهُ»

অর্থ:- আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ! দাজ্জাল কতদিন জমিনে অবস্থান করবে? তিনি বললেন, চল্লিশ দিন। তবে তখনকার একদিন হবে এক বছরের সমান, এবং একদিন হবে এক মাসের সমান আর একদিন হবে এক সপ্তাহের সমান। আর অন্যান্য দিনগুলো হবে তোমাদের স্বাভাবিক দিনগুলোর ন্যায়। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ!

আচ্ছা বলুন তো সেই একদিন যা এক বছরের সমান হবে, সে দিবসে কি আমাদের পক্ষে এক দিনের নামাযই যথেষ্ট হবে? তিনি বললেন, না। বরং সে দিবসে এক একদিন পরিমাণ হিসেব করে নামায আদায় করতে হবে। (সহীহ মুসলিম, হাদীস নং-২৯৩৭) সূত্র: আহলে হক মিডিয়া

-এটি