শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আত্মহত্যাকারীর জানাজার নামাজ আদায়ের বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জিয়াউদ্দিন গালিব।।

প্রশ্ন: কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে শরীয়তের দৃষ্টিতে তার জানাজার নামাজ পড়া জায়েজ আছে কি?

জবাব: আত্মহত্যা করা শরীয়তের দৃষ্টিতে যদিও অনেক বড় গুনাহ ও বড় পাপ, তথাপি শরীয়ত তার উপর জানাজার নামাজ পড়ার অনুমতি প্রদান করেছেন, হ্যাঁ সমাজের জীবিত অন্যান্যদেরকে এধরনের কাছ থেকে সতর্ক করার জন্য বিশিষ্ট ওলামায়ে কেরাম আত্মহত্যাকারীর জানাজায় উপস্থিত না হওয়ার অনুমতি দিয়েছেন।

কিন্তু সাধারণ জনগণের দায়িত্ব হলো আত্মহত্যাকারীর জানাজা পড়া, জানাজা ছাড়া যাতে দাফন করা না হয় সেদিকে লক্ষ্য রাখা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের কর্তব্য হলো তার অপর মুসলমান ভাইয়ের জানাজা পড়া, চাই সে নেককার হোক কিংবা ভদকার হোক।

সূত্র: ফতোয়ায়ে আলমগীরী ১/১৬৩ মাকতাবায়ে জাকারিয়া। ফতোয়ায়ে মাহমুদিয়া ১৩/১৭৪ মাকতাবায়ে যাকারিয়া। হাসিয়ায়ে তাহতাবী ৬০২ মাকতাবায়ে আল ইত্তেহাদ। ফতোয়ায়ে রহিমিয়া ১/৩৬৭।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ