শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

অজু করার পর ইনজেকশন নেওয়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুুফতি জিয়াউদ্দীন গালিব: অজু করার পর ইনজেকশনের মাধ্যমে খাদ্য জাতীয় কোন বস্তু অথবা ঔষধ যদি শরীরে প্রবেশ করানো হয় অথবা শরীর থেকে রক্ত বের করা হয় তাহলে অজু ভঙ্গ হবে কি?

উত্তরে: বাহির থেকে কোন খাদ্য জাতীয় বস্তু বা ঔষধ ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানোর দ্বারা অজু ভঙ্গ হবে না।ইনজেকশন দেওয়ার কারনে যদি সামান্য পরিমাণ রক্ত বের হয়, যা প্রবাহিত হয়নি ,তাহলেও অজু ভঙ্গ হবে না, তবে যদি ইনজেকশন নেওয়া হয় শরীর থেকে রক্ত বের করার জন্য এবং যদি এ পরিমাণন রক্ত বের করা হয় যা প্রবাহিত হওয়ার সমতুল্য, তাহলে সে ক্ষেত্রে অজু ভেঙ্গে যাবে।

সূত্র: ফতোয়ায়ে আলমগীরী ১/১১ মাকতাবায়ে জাকারিয়া। হাসিয়াতুত তাহতবী ৯৩ পৃষ্ঠা, মাকতাবায়ে আল ইত্তেহাদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ