মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

মসজিদে জানাজার নামাজ পড়ার বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জিয়াউদ্দিন গালিব।।

প্রশ্ন: মসজিদে জানাজার নামাজ পড়লে সেটা শরীয়ত সম্মত হবে কি?

উত্তর: বৃষ্টি ঝড় তুফান বা এ জাতীয় কোন গ্রহণীয় ওজরের কারণে যদি মসজিদে জানাজার নামাজ পড়া হয় তাহলে বৈধ হবে, আর যদি কোন ওজর ব্যতীত মসজিদে জানাজার নামাজ পড়া হয়, তাহলে তা মাকরূহে তাহরীমী, চাই মাইয়াত মসজিদের বাহিরে থাকুক অথবা ভিতরে, উভয় অবস্থায় মাকরুহ, কেননা মসজিদ নির্মাণ করা হয়েছে নামাজ জিকির ও তালিমের জন্য, তাছাড়া মসজিদ নাপাক হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আল্লামা বদরুদ্দীন আইনী রহমাতুল্লাহি আলায়হি তাঁর উমদাতুল ক্বারী, ৭ম খণ্ডে উল্লেখ করেছেন, আমাদের ইমাম আযম হযরত আবু হানিফা রহমাতুল্লাহি আলায়হি ও ইমাম মালিক রহমাতুল্লাহি আলায়হি এর মতে মসজিদের ভেতর জানাযার নামায পড়া মাকরূহ।

অপর দিকে ইমাম শাফেয়ী রহমাতুল্লাহি আলায়হি ও ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলায়হি এর মতে মসজিদের ভেতর জানাযার নামায আদায় করা জায়েজ, মাকরূহ্ নয়। (উমদাতুল ক্বারী, ৭ম খণ্ড, ২০পৃষ্ঠা)

সূত্র: আল বাহরুর রায়েক ৪/৩২৬ মাকতাবায়ে যাকারিয়া। আহসানুল ফতোয়া ৪/193১৯৩ মাকতাবায়ে জাকারিয়া।ফতোয়ায়ে আলমগীরী ১/১৬৫ মাকতাবায়ে যাকারিয়া। দুররুল মুখতার ৩/১২৬ মাকতাবায়ে জাকারিয়া। ফতোয়ায়ে রহিমিয়া ৭/৩৯।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ