শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে: আইনমন্ত্রী সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নওগাঁয় মানববন্ধন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে’  সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা

ভোট থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে: তাবিথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোট থেকে স‌রিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অ‌ভিযোগ করেছেন ঢাকা উত্তর সি‌টি কর্পোরশনে বিএন‌পির মেয়রপ্রার্থী তা‌বিথ আউয়াল।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মধ্য বাড্ডা লুৎফুন টাওয়ারের সাম‌নে সংক্ষিপ্ত এক পথসভায় তি‌নি এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জেএস‌ডির সভাপ‌তি আ স ম আব্দুর রব।

তা‌বিথ আউয়াল ব‌লেন, ৩২৫ কিলো‌মিটার হেঁটে মা-বোনের কাছে দোয়া চেয়ে‌ছি। তারাও আমাকে সমর্থন দিয়েছে। এই শহরে অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হা‌রিয়েছে। তার সুষ্ঠু তদন্ত করে এর বিচার করা হবে। তারা চেষ্টা করছে ভোট থেকে আমাদের স‌রি‌য় দেয়ার জন্য। এজন্য তারা হামলাও করছে। কিন্তু ভোটের মাঠ থেকে আমরা পিছু হটবো না।

তিনি বলেন, এই নির্বাচন গণতন্ত্র ফি‌রিয়ে আনার নির্বাচন, বেগম খালেদা জিয়ার মু‌ক্তির নির্বাচন। যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সরকার ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। তারা ভয় পে‌য়ে গে‌ছে।

আইনশৃঙ্ক্ষলা বা‌হিনীর উদ্দেশে তিনি বলেন, পু‌লিশ ভাইয়েরা জনগ‌ণের বিপক্ষে গিয়ে কাজ করবেন না। আপনারা জনগ‌ণের সেবক। তা‌ই নিরপেক্ষ হয়ে কাজ করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ