বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সরকার এখন জনগণকে ভয় পায়: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি-দুঃশাসন ও ভোটাধিকার হরণ করে সরকারের ইমেজ তলানিতে গিয়ে ঠেকেছে। সৎ সাহস থাকলে আসন্ন ঢাকা সিটি করপোরেশনে ফেয়ার নির্বাচন দিয়ে এই নির্বাচনকে তাদের ইমেজ উদ্ধারের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারে।

আজ শুক্রবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম।

তিনি বলেন, সরকার এখন জনগণকে ভয় পায়, তাই সুষ্ঠু নির্বাচন দিতে চায়না। দেশপ্রেমী জনগণ অচিরেই ব্যালট যুদ্ধের মাধ্যমে এই জনবিচ্ছিন্ন সরকারের পতন ঘটাবে ইনশাল্লাহ।

আবারো যদি নির্বাচনের নামে প্রহসনের অপচেষ্টা করা হয় তাহলে সরকারকে তার কঠোর জবাব দেয়ারও হুঁশিয়ারি দেন।

যুব আন্দোলনের নগর সভাপতি মুফতী মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, যুব নেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, মুফতি শেখ মোহাম্মদ নুরুন্নবী, মাওলানা ইউনুস তালুকদার, এস এম আজিজুল হক, অধ্যাপক ফজলুল হক মৃধা, মুফতি মোহাম্মদ তালহা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবনেতা জানে আলম সোহেল, কে এম শামিম আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, মুফতী এইচ এম আবু বকর সিদ্দীক, জুবায়ের আহমদ জুবেল, মাওলানা আল আমিন এহসান প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ