বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

কাশ্মীরে আটক নেতাদের ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আটক নেতাদের ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গত বৃহস্পতিবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রধান উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েল এ আহ্বান জানান।

কাশ্মীরে কূটনৈতিকদের নিয়মিত প্রবেশের সুযোগ দিতেও ভারত সরকারের প্রতি আহ্বান জানান এলিস ওয়েল। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, মালদ্বীপসহ ১৫টি দেশের রাষ্ট্রদূতেরা কাশ্মীর সফর করেন। এদিকে প্রায় ছয় মাস পর, আজ জম্মু-কাশ্মীরে চালু হল ইন্টারনেট সেবা।

বেশ কিছু বিধিনিষেধ বহাল রেখেই কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা চালু করলো প্রশাসন। তবে আপাতত শুধুমাত্র হোয়াইটলিস্টেড নির্দিষ্ট কয়েকটি সাইটই দেখতে পাবেন কাশ্মীরবাসী। কয়েকদিন ইন্টারনেট চালু রেখে বিষয়টি পর্যবেক্ষণ করবে জম্মু-কাশ্মীর প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ