শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড বিশ্বে নজিরবিহীন: আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের ভারত নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বিএসএফ সীমান্তে দুঃসাহস দেখাতে পারছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, গত দুই সপ্তাহে বিএসএফ সীমান্তে ১০ জন বাংলাদেশীকে খুন করেছে। সরকারি হিসেবেই গত এক বছরে বিএসএফ’র বাংলাদেশী খুনের ঘটনা বেড়েছে ১২ গুণ।

কিন্তু সরকার এসব সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ তো দূরের কথা, মৌখিক কড়া প্রতিবাদও জানাতে দেখছি না। সরকারের এমন নতজানু ভূমিকা গভীর বেদনাদায়ক, লজ্জার ও নিন্দনীয়।

জমিয়ত মহাসচিব বলেন, বিশ্বের কোথাও এমনটা আমরা দেখি না যে, কেবল অবৈধ সীমান্ত পারাপার বা চোরাচালানের জন্য নিরীহ মানুষ খুনের মতো নিষ্ঠুরতা ঘটে। এমনকি ভারতের সঙ্গে চীন, মিয়ানমার, ভূটান, নেপাল ও পাকিস্তান সীমান্তেও কোনরূপ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে না। বাংলাদেশ সীমান্তে বিএসএফ যে হারে নির্বিঘ্নে খুন করে চলেছে, বিশ্বে এমন ঘটনা নজিরবিহীন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ