শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ইসরাইলি নিষেধাজ্ঞার পরও আল-আকসায় ইকরিমা সাবরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদার ইসরাইলি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তপ্ত আল-আকসা মসজিদে প্রবেশ করেছেন জেরুসালেম শহরের প্রধান মুফতি শেখ ইকরিমা সাবরি।

গত শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিনিধি জানিয়েছেন, ফিলিস্তিনি আইনজীবী ও কর্মীদের সাথে নিয়ে তিনি মসজিদে প্রবেশ করেন। এ সময় অধিকৃত শহরটিতে ধর্মীয় প্রতীককে লক্ষ্যবস্তু বানানোয় ইসরাইলি প্রশাসনকে হুঁশিয়ারি দেন মুফতি সাবরি।

মসজিদ চত্বরে সংবাদ সম্মেলন করে সাবরি বলেছেন, ইসরাইলের দখলদারিত্ব আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে। এখন তারা আমাদের কথা বলার অধিকারও হরণ করতে চায়। আমরা যখনই দাবি করি আল-রাহমা ফটক আল-আকসার অবিচ্ছেদ্য অংশ। তখন দখলদাররা বলতে থাকে যে, আমরা নাকি উত্তেজনা বাড়াচ্ছি।

এ দিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, আল-আকসায় নামাজ আদায় নিষিদ্ধ করা সত্ত্বেও এই সাবরির সমর্থনে গত বৃহস্পতিবার রাজনৈতিক ও ধর্মীয় লোকজন জেরুসালেমে সমবেত হন।

তখন সাবরি বলেছিলেন, ইসরাইলিদের আমি বলতে চাই যে, আমাদের অবস্থান খুবই পরিষ্কার। কেননা আল-আকসায় আমাদের অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। অন্য দিকে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর তাণ্ডব চালিয়েছে ইসরাইলি পুলিশ। গত শুক্রবার সকালে ফজরের নামাজ চলাকালে জোর করে মুসল্লিদের মসজিদ থেকে বের করে দেয়া হয়। এ সময় অন্তত ১৩ মুসল্লিকে গ্রেফতার করা হয়েছে।

ফিলিস্তিনি মানবাধিকার কর্মীদের দাবি, মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরাইলি বাহিনী এবার রাবার বুলেট ব্যবহার করেছে। এমনকি মুসল্লিদের ঘিরে রেখে তাদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ পর্যন্ত করা হয়েছে।

সূত্র : আনাদোলু এজন্সি

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ