বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

করোনা ভাইরাস বিস্তার রোধে কাজ করছে টেক জায়ান্টরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এরই মধ্যে চীনের ১৩ শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে চীন সরকার। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শাওমি, মেইজু, টিকটক, উইচ্যাট ও বাইদুসহ অনেক কোম্পানিই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

শাওমি: করোনা ভাইরাসের বিস্তার রোধে এখন পর্যন্ত কোম্পানিটি চীনের উহান শহরে এন৯৫ মাস্ক, মেডিক্যাল মাস্ক ও থার্মোমিটার সরবরাহ করেছে। এসবের আর্থিক মূল্য ৪৩ হাজার ডলার। এক উইবো একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। উহানে ত্রাণ পাঠানোর মতো বিষয়েও তারা প্রস্তুত রয়েছে।

ই-কমার্স খাত: চীনের ই-কমার্স খাতেও করোনা ভাইরাস রোধে মাঠে নেমেছে। চীনের ই-কমার্স সাইট জেডি ডটকম, সুনিং ও তাওবাও মাস্ক ও জীবাণুনাশক পণ্যের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছে। এছাড়াও, জেডি ডটকম ঘোষণা দিয়েছে তারা ১০ লাখ মাস্ক এবং ৬০ হাজার মেডিক্যাল পণ্য সরবরাহ করবে।

মেইজু: অন্য প্রতিষ্ঠানগুলোর মতো স্মার্টফোন নির্মাতা কোম্পানি মেইজুও তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। উহান শহরে ৪৩ হাজার ডলারের অনুদান দিয়েছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি।

হুয়াওয়ে: এখন পর্যন্ত হুয়াওয়ে কোনো অনুদান দেয়নি বা ত্রাণও পাঠায়নি। তবে তারা এইচডিসি.ক্লাউড ২০২০ ডেভেলপার কনফারেনস স্থগিত ঘোষণা করেছে। আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারি এ কনফারেনস শেনজেনে হওয়ার কথা ছিল। শেনজেন থেকে উহান শহরের দূরত্ব ১০০ কিলোমিটার।

উল্লেখ্য, চীনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৪১ জন মানুষ মারা গেছেন। এ ছাড়াও এটি ছড়িয়ে পড়েছে ১২৮৭ মানুষের শরীরে। চীন ছাড়াও ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান ও যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ