শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

চীনে করোনা ভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ৫৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাব আরও ভয়ঙ্কর হচ্ছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৬ জন মারা গেছে। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ পরিস্থিতিকে এরই মধ্যে ভয়াবহ বলে সতর্ক করে দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ মহাবিপর্যয় মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।

২৫ জানুয়ারি (শনিবার) পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯৭৫ জন। কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র হুবেই প্রদেশে ১৩ জনের মৃত্যু ও ৩২৩ জন নতুনকরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রদেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, ১১ মিলিয়ন জনবসতির এ শহরে নতুন করে ৭ জনের মৃত্যু এবং ৪৬ জন আক্রান্ত হয়েছে।

অন্যদিকে, চীনের হেনা প্রদেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথমবারের মতো সাংহাই শহরেও এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মারা গেছে।

এরই মধ্যে চীন সরকার উহানসহ ১২টির বেশি শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের নতুন বছর উদযাপনের সব অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

ভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে চীন। এরইমধ্যে আক্রান্তদের চিকিৎসায় নতুন একটি হাসপাতাল নির্মাণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

আগামী ১০ দিনের মধ্যে ২৫ হাজার বর্গফুটের হাসপাতালটি রোগীদের চিকিৎসাসেবায় কাজ শুরু করবে। যাতে শয্যা থাকবে এক হাজার। এছাড়া আরও একটি হাসপাতাল তৈরি করা হবে যাতে ১৩শ রোগীর ধারণ ক্ষমতা থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ