বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট

মিয়ানমার থেকে ফিরলেন ৩২ বাংলাদেশি জেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়েই প্রতিবেশী দেশ মিয়ানমারের নৌবাহিনীর হাতে দুই ফিশিং ট্রলার ও জালসহ আটক ৩২ জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। আজ রোববার তাদের টেকনাফ সীমান্ত দিয়ে দেশে ফেরত এনেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্র জানায়, আজ দুপুরের দিকে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখায় বাংলাদেশ কোস্টগার্ডের সৈয়দ নজরুল ইসলাম জাহাজের কমান্ডার এবং মিয়ানমার নৌবাহিনীর মধ্যে সৌজন্য বৈঠক হয়। বৈঠক শেষে ২টি ট্রলার ও ৩২জন জেলেকে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের টেকনাফ পয়েন্ট দিয়ে দেশে ফেরত আনা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, ফেরত আসা জেলেদের মধ্যে ১৮ জন নোয়াখালীর এবং ১৪ জন চট্টগ্রামের বাসিন্দা। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাড়ি পাঠানোর পদক্ষেপ নেয়া হবে।

এর আগে ২১ ও ২৫ জানুয়ারি পৃথকভাবে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় বাকলিয়া-১ ট্রলারের ১৯ জন এবং এফবি সাজ্জাদ-১ ট্রলারের ১৩ জনসহ ৩২ জন বাংলাদেশি জেলের ট্রলার বিকল হয়ে মিয়ানমার জলসীমার চিতাপরীক্ষা নামক এলাকায় ঢুকে পড়ে। পরে মিয়ানমার নৌবাহিনী তাদের উদ্ধার করে।

বিষয়টি অবগত হয়ে আকিয়াবে কর্মরত বাংলাদেশের কনস্যুলেটর মুহা. বারিকুল ইসলাম মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে আলোচনার মাধ্যমে দুই ফিশিং ট্রলারসহ জেলেদের দেশে ফেরত আনা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ